ভারতের সঙ্গে বিএনপির গোপন চুক্তির অভিযোগ, তাহেরের বক্তব্যকে অপকৌশল বললো বিএনপি


প্রকাশিত: ০৩:৩১ ২৪ জানুয়ারী ২০২৬
ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি বলে দাবি করে এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল বা অজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন।
এর আগে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন।
ড. তাহের তার বক্তব্যে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ওই চুক্তির শর্তগুলোর মধ্যে রয়েছে— ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া এবং ইসলামপন্থীদের দমন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি নেতা ড. মাহদী আমীন বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। মিডিয়ায় প্রকাশিত তথ্যের যে কথা বলা হচ্ছে, তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই।’
তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক বিতর্ক সৃষ্টির জন্য দেওয়া হয়েছে। ড. মাহদী আমীনের ভাষায়, ‘যদি ভুল তথ্যের ভিত্তিতে এ বক্তব্য দেওয়া হয়ে থাকে, তাহলে তা অজ্ঞতা। আর যদি জেনেশুনে বলা হয়ে থাকে, তাহলে এটি একটি রাজনৈতিক অপকৌশল। যেটাই হোক, ভারতের সঙ্গে বিএনপির গোপন চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার।’
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা নিশ্চিত করা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির দর্শন—সবার আগে বাংলাদেশ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘তারেক রহমানের নেতৃত্বে তিস্তা ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি ধারাবাহিক আন্দোলন ও সমাবেশ করেছে। এটাই বিএনপির রাজনীতির বাস্তব চিত্র।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন? যা জানা গেছে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান




