দ্বৈত নাগরিকত্বে আটকে থাকা প্রার্থীদের ভাগ্য আজই নির্ধারণ—নির্বাচনী দৌড়ে বড় সিদ্ধান্ত ইসির


প্রকাশিত: ০২:০৮ ১৮ জানুয়ারী ২০২৬
দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ মনোনয়ন বাতিল ও আপিলের বড় একটি অংশই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে কমিশনে যেসব আবেদন অপেক্ষাধীন রয়েছে, তার প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে করা। এত দিন এসব আবেদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে আজ কমিশনের বৈঠকে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হবে বলে জানা গেছে।
এদিকে আজই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তাদের আপিল শুনানির শেষ দিন। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৪৩টি আবেদন মঞ্জুর হয়েছে এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিলের মধ্যে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। অন্যদিকে, মোট ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
নির্বাচনী প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আজকের সিদ্ধান্তে অনেক প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



