নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস–আমান উল্লাহ আমানসহ ৪৫ বিএনপি নেতা অব্যাহতি


প্রকাশিত: ১০:৪৪ ১৭ ডিসেম্বর ২০২৫
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ মোট ৪৫ জন বিএনপি নেতাকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) মামলাগুলোর চার্জগঠন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
মির্জা আব্বাসের আইনজীবী আবু বকর সিদ্দিক ও মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুটি মামলায় চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে আসামিপক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নিরব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবসহ আরও অনেকে।
আইনজীবীরা জানান, মামলার নথিপত্র ও অভিযোগ পর্যালোচনা করে আদালত মনে করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ নেই। সে কারণেই তাদের অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তকে বিএনপির আইনজীবী ও নেতারা ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল, যা আদালতের আদেশে প্রমাণিত হয়েছে।
এদিকে, অব্যাহতির খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, আদালতের এই আদেশকে তারা আসন্ন রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




