হাদির হামলাকারীরা ভারতে পালালে গ্রেপ্তার করে ফেরত চায় ঢাকা, ভারতীয় হাইকমিশনারকে তলব


প্রকাশিত: ১২:৪৯ ১৪ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত অপরাধীরা ভারতে পালিয়ে গেলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় ভারতীয় হাইকমিশনারকে। বৈঠককালে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, হাদির ওপর হামলার সঙ্গে জড়িত কেউ যদি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে থাকে, তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টায় সীমান্তের ওপার থেকে ভূমিকা রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই নিয়ে অন্তত পাঁচবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।
এদিকে, গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে জানা গেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই হামলাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




