ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসা ও বিচার নিশ্চিতের আশ্বাস


প্রকাশিত: ১০:৩৩ ১৩ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস গুলিবিদ্ধ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ—সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন,
“সারা দেশ আজ ওসমান হাদির জন্য দোয়া করছে। তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠানোর প্রয়োজন হয়, যেখানে পাঠানো দরকার হবে সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে।”
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন,
“এটি একটি নৃশংস হামলা। এর সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।”
সাক্ষাৎকালে আবেগঘন কণ্ঠে ওসমান হাদির বোন মাসুমা বলেন,
“ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত। সে ছিল জন্মগত বিপ্লবী। ‘বিদ্রোহী’ কবিতাটি ছিল তার সবচেয়ে প্রিয়। সে কবিতাটি আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি মাত্র ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড।”
তিনি আরও বলেন,
“ওর অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার—যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে বলেন,
“ওসমান হাদি জুলাই বিপ্লবকে ধারণ করতেন এবং বিপ্লবের জন্য দিন-রাত কাজ করতেন। যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে আমরা জানতে পারছি। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে, সেটিও তদন্তের আওতায় আনা জরুরি।”
জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আরেক নেতা ফাতিমা তাসনিম জুমা।
এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লেবাননে নিহত প্রতিরক্ষা সদস্যদের জানাজায় শোকাহত মানুষের ঢল
- ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
- ইরানের ইউরেনিয়াম পেতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন পুতিন, দাবি ট্রাম্পের
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- সাভার বাসস্ট্যান্ডে হকার বসাতে মরিয়া বোতল জাহাঙ্গীর: ফেসবুক পোস্টে আন্দোলনের ডাক
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী





