সিন্ডিকেটে ইকসু গঠনতন্ত্র পাশ; কেন্দ্রে পদ ২৫, হল সংসদে ১৫


প্রকাশিত: ০৮:৩০ ৩১ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সিন্ডিকেট সভায় পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সূত্রে, কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৫টি পদ থাকবে। এর মধ্যে ২৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। বাকি দুটি পদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারবলে ছাত্র সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছাত্র সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে হল সংসদে মোট ১৫টি পদ থাকবে। যেখানে পদাধিকার বলে সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ। তিনি হলের সহকারী প্রাধ্যক্ষদের মধ্য থেকে একজনকে হল সংসদের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবেন। বাকি ১৩টি পদে হলের শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, আমরা ইকসুর খসড়া গঠনতন্ত্র প্রণয়নের পর কয়েক দফায় সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করেছি। তারা সকলে মতামত দিয়েছে। যারা বলছে ছাত্রসংগঠনের সাথে আলোচনা করিনি তারা মিথ্যা বলছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেট সভায় ইকসুর গঠনতন্ত্র সর্বসম্মতভাবে অনুমোদন হয়েছে। এখন ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতির পর এটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




