পজিটিভ কাজের জন্য শিবির জয় পেয়েছে: ইবির কোষাধ্যক্ষ


প্রকাশিত: ০৬:০২ ২০ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষ সবসময় পজিটিভ কাজকে মূল্যায়ন করে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কেন্দ্রিক যে কোনো ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। শিবিরের দীর্ঘদিনের পজিটিভ কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও সমর্থন গড়ে তুলেছে। সেই কারণেই বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তারা সাফল্য অর্জন করেছে।
সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য শাখা ছাত্রশিবিরের আয়োজিত ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ও অন্যান্য প্রযুক্তিতে অতিরিক্ত সময় ব্যয় করছে, তাই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা উচিত। হলগুলোতেও ইনডোর গেম চালু করা প্রয়োজন। যেসব শিক্ষার্থী বা সংগঠন পজিটিভ কাজ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ সহায়তা করবে। তিনি মনে করেন, ছাত্রশিবিরের মতো ইতিবাচক কর্মকাণ্ড প্রতিটি শিক্ষাবিষয়ক সংগঠনের জন্য উদাহরণ হওয়া উচিত।
শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করে। উদ্বোধন ম্যাচটি আল কোরআন বিভাগ বনাম ডেভেলপমেন্ট বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর'র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং আল ফিকহ এন্ড এল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, প্রচার সম্পাদক আবসার নবী হামজা এবং খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএনবিডি/তানিম তানভীর
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




