ভোটারকে ব্যবহার করেই কোটি টাকা আয় করে কিছু দল: আসাদুজ্জামান


প্রকাশিত: ০৮:২০ ১৭ অক্টোবর ২০২৫
মাদারীপুর-২ আসনের জাকের পার্টির এমপি প্রার্থী ও জেলা সভাপতি মো. আসাদুজ্জামান আকন বলেছেন, “একদল আছে যারা শুধু নির্বাচনের সময় জনগণের পেছনে ঘোরে ভোটের জন্য, কিন্তু ভোট শেষ হলে আর তাদের দেখা মেলে না। তারা ভোটের কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচনে জয়লাভ করে, পরে সেই টাকা বিদেশে পাচার করে দেয়। কিন্তু জাকের পার্টি সবসময় জনগণের পাশে থাকে, তাদের কল্যাণে কাজ করে।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এইসব দলের মূল লক্ষ্য হলো ভোটারদের ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করা। কিন্তু জাকের পার্টির লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা এবং সর্বদা জনগণের পাশে থাকা। আগামী নির্বাচনে জাকের পার্টি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন ঘটাতে চায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসবে।”
সভায় সভাপতিত্ব করেন কবিরাজপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আয়নাল শরীফ, আর সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মো. ফায়েক মাতুব্বর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ফরিদপুর বিভাগের জাকের পার্টির সভাপতি সামছল আলম সিরাজ মুন্সি,
কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান মিঠু,
ফরিদপুর বিভাগের ছাত্রফ্রন্টের সভাপতি সোহানুর রহমান সুজন জমাদার,
জাকের পার্টি যুবফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদউদ্দীন আহমেদ,
মাদারীপুর জেলা শ্রমিকফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম মোড়ল,
রাজৈর উপজেলা জাকের পার্টির সভাপতি শাহাদাত হোসেন (মাতু) প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং জনগণের ভোটে সরকার গঠন করবে। তারা বলেন, “জাকের পার্টির সরকারই এখন সময়ের দাবি। জাকের পার্টি হলো জনগণের শান্তি ও আস্থার প্রতীক। তাই সবাইকে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে।”
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি কবিরাজপুর বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




