• সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাকিব হাসান: মাদারীপুর প্রতিনিধি

রাকিব হাসান: মাদারীপুর প্রতিনিধি

ভোটারকে ব্যবহার করেই কোটি টাকা আয় করে কিছু দল: আসাদুজ্জামান

ভোটারকে ব্যবহার করেই কোটি টাকা আয় করে কিছু দল: আসাদুজ্জামান

০৮:২০ ১৭ অক্টোবর ২০২৫

মাদারীপুর-২ আসনের জাকের পার্টির এমপি প্রার্থী ও জেলা সভাপতি মো. আসাদুজ্জামান আকন বলেছেন, “একদল আছে যারা শুধু নির্বাচনের সময় জনগণের পেছনে ঘোরে ভোটের জন্য, কিন্তু ভোট শেষ হলে আর তাদের দেখা মেলে না। তারা ভোটের কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচনে জয়লাভ করে, পরে সেই টাকা বিদেশে পাচার করে দেয়। কিন্তু জাকের পার্টি সবসময় জনগণের পাশে থাকে, তাদের কল্যাণে কাজ করে।” শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমিজমার বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

জমিজমার বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

০৪:০৪ ১৯ অক্টোবর ২০২৫

শরিয়তপুরে স্কুল শিক্ষকের পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নিজামুল হক খান(৪০) ও তার ছেলে রেদওয়ান উল হক খানকে (১৩) কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইও তাদের অনুসারীদের বিরুদ্ধে। গতকাল সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।পরে আহতদের উদ্ধার করে শরিয়তপুর সদর হাসপাতালের ভর্তি করলেও সেখানেও তাদেরকে হত্যার উদ্দেশ্য মারধর করতে আসলে প্রাণপণে বাঁচার জন্য মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য(১৯ অক্টোবর) ভোরে ভর্তি হন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের নামসহ শরিয়তপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ ডায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী সুবর্ণা আক্তার।