দেশের মাটিতে তারেক রহমান! এইবার নির্বাচনী যুদ্ধ ও গণতন্ত্রের খেলাই বদলে যাবে


প্রকাশিত: ০৫:১৪ ২৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের সময় তিনি এ তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা হবেন।” তিনি আরও জানান, “কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।”
এসময় তিনি বিএনপির নেতাদের বিরুদ্ধে হীনমন্য আচরণের অভিযোগও তুলেছেন। জাহিদ হোসেন বলেন, “নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যেভাবে হেনস্তা করেছে, তা মেনে নেওয়া যায় না। এই দলের ইতিহাস কখনোই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের ওপর চাপিয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী।”
নির্বাচনী প্রক্রিয়া নিয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি। জাহিদ হোসেন বলেন, “১৮ মাস আগে থেকে আমাদের নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে। যারা মনোনয়ন প্রত্যাশী, তাদের সংখ্যা আসন সংখ্যার চেয়ে প্রায় ১০ গুণ বেশি। তাই প্রার্থী নির্ধারণ করা হবে স্থানীয় নেতা, জেলা নেতা এবং জনগণের ভালোবাসার ভিত্তিতে।”
এভাবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির আশাবাদী নেতৃত্ব নিশ্চিত করেছেন যে, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং গণতান্ত্রিক আন্দোলনে দলের কেন্দ্রীয় ভূমিকা আরও দৃঢ় হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



