"বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান" — মির্জা ফখরুল


প্রকাশিত: ০১:১০ ২৮ জুলাই ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পুনর্গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায়, তারেক রহমান সেই চেষ্টা করছেন।"
সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের উদ্যোগে আয়োজিত গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “গোটা বাংলাদেশ নেমে এসেছিল আন্দোলনে। জুলাই মাসের গণআন্দোলনে যুবদলের ৭৯ জন শহীদ হয়েছেন, ছাত্রদলের ১৪২ জন প্রাণ দিয়েছেন। এই অবদানগুলো আমাদের স্বীকার করতেই হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন কোনো দল বা ছাত্রসংগঠনের একার ছিল না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় নেমেছিল। এই সর্বজনীন অংশগ্রহণেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।”
বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের মধ্যেই যখন চাঁদাবাজি দেখা দেয়, তখন প্রশ্ন জাগে—এটাই কি আমরা চেয়েছিলাম? এত দ্রুত যদি আদর্শচ্যুতি ঘটে, তবে ভবিষ্যৎ কী?”
তিনি আক্ষেপ করে বলেন, “গোটা বাংলাদেশ এখন তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা জোর গলায় বলতে পারছি না যে, এই দেশ নতুন করে গড়ে উঠবে। দেশে এমন এক অবস্থা সৃষ্টি করা হচ্ছে যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ করে দেওয়া যায়।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, “হাসিনার বিচারের তো কিছুই দেখতে পাচ্ছি না, এক বছর হয়ে গেল। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তাদের গ্রেফতার করা হলো না কেন?”
তিনি আরও বলেন, “সংস্কার ইস্যুতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না। আমাদের বেকায়দায় ফেলতে নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছে, তবে দেশের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয়।”
মির্জা ফখরুলের মতে, এই লড়াইয়ের নেতৃত্বে আছেন তারেক রহমান, যিনি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




