দেশের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি: জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার

জাকেরপার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশ একটি কঠিন চ্যালেঞ্জের মোহনায় উপস্থিত হয়েছে। এই চ্যালেঞ্জ অতিক্রিম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আইনের শাসন একটি বিধিবদ্ধ ব্যবস্থা, রাষ্ট্রের সকল নাগরিকদের প্রতি আইনের সমান দৃষ্টি থাকে। সবার প্রতি আইন সমানভাবে প্রয়োগ হয়। রোববার দুপুরে মাদারীপুরের পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম হায়দার আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হলে সরকার ও জনগণ এই দুইয়ের মধ্যে আইন সমানভাবে প্রয়োগ হবে। কারো প্রতি আইনের অপব্যবহার হবে না, সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে দুর্বলের উপর সবলের অত্যাহার আর থাকবে না। আইনের শাসনের মধ্যে দিয়ে কল্যাণকর রাস্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
জাকেরপার্টির মহাসচিব বলেন, গত ৩৫ বছর ধরে সংস্কারের মহান ব্রত নিয়ে জাকের পার্টি সারাদেশে কাজ করে যাচ্ছে। আজকের তরুণ সমাজকে সমাজের বোঝা হয়, আশির্বাদ মনে করতে হবে। তরুণদের আগামীদের দেশ পরিচালনার জন্য গড়ে তুলতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তরুণরা নিজের পাঁয়ে দাঁড়াতে পারলে নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক সংস্কার সম্ভব। তাহলে তরুণদের আর কখন রাজনৈতিক দল টোপ হিসেবে ব্যবহার করতে পারবে না।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শামীম হায়দার বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা যেন আর কখনই সার্টিফিকেট তৈরীর কারখানায় পরিনত না হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম থাকতে হবে। যুগপোযুগি কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। তাহলে কর্মশক্তির নতুন এক বাংলাদেশের সৃষ্টি হবে। সেজন্য কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও





