টাঙ্গাইলে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ০৭:১৫ ১০ সেপ্টেম্বর ২০২৪
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলেঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, যুবদলের সাবেক আহ্বয়ক শামীম আল মামুন মুকুল, ছাত্রদলের সাবেক আহ্বয়ক শেখ আমিনুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, আরিফ ইসলাম, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অতিদ্রুত আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
আব্দুস সালাম পিন্টু গত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ( গোপালপুর-ভূঞাপুর ) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্টের গ্রেনেট হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




