টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষক মনির খান ইমন

প্রাথমিক শিক্ষা সপ্তাহে টাঙ্গাইলে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হলেন মনির খান ইমন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের নাম ঘোষণা করেছে শিক্ষা পদক বাছাই কমিটি। টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির খান ইমন জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষক যাচাই বাছাই কমিটি মনির খান ইমনকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত ০৮ অক্টোবরের চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়।শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনির খান ইমন বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়। তাদের আবার জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে বাসইল উপজেলা থেকে মনির খান ইমন জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।
মনির খান ইমন সহকারি শিক্ষক হিসেবে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার, আই সিটি তেও একজন দক্ষ শিক্ষক।
ছাত্র জীবনে ৫ম শ্রেণিতে বাসাইল উপজেলার ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ৮ম শ্রেণিতে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।এরপর মালিক মাজেদা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে ঢাকা নটরডেম কলেজে ভর্তি হন। নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বি এড ও এম এড (Inclusive Education) এর উপর কোর্স সমাপ্ত করেন ।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং UCC, Udvash, Unmesh ও Paragon এর সাধারণ জ্ঞান ও বাংলার সিনিয়র লেকচারার। বাজারে ভর্তি কোচিং এর সাধারণ জ্ঞান সহ বেশ কয়েকটি বইয়ের লেখক।
শ্রেষ্ঠ শিক্ষক মনির বাংলাদেশ স্কাউটস, বাসাইল উপজেলার কাব স্কাউটের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসাইল উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক। মনির ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল জেলার সাংগঠনিক সম্পাদক।
প্রথম চাকুরীতে যোগদান করেন ২০১৪ সালের ৩ ডিসেম্বর, ফুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বদলি হয়ে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর ২০২৩ সালের ২২ জানুয়ারি বদলি হয়ে বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর অদ্যবধি কর্মরত রয়েছেন।শিক্ষকতা পেশায় উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, কচিকাঁচা শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষানুরাগী, যুব সমাজ সহ সুধীজনদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনির খান ইমন বলেন, আমি মনে করি আমার যাত্রা এখনো সমাপ্ত হয়নি। আমি প্রতিদিন নতুন জিনিস শিখছি এবং আমার শিক্ষার কৌশল উন্নত করার জন্য চেষ্টা করি। আমার স্বপ্ন হচ্ছে যত টুকু সম্ভব অধিক শিক্ষার্থীর জীবনে পজিটিভ প্রভাব ফেলে।
বিজ্ঞাপন
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
