ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

নিহত রাশেদ বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের আবুল কালাম শিকদারের ছেলে।

প্রকাশিত: ০৭:৫৮ ১৭ আগস্ট ২০২৪
বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতের মা হাসনু বেগম বলেন, আমার ছেলে রাশেদ নাতি রাফসানকে (২) দেখতে শুক্রবার দুপুরে ঢাকা থেকে গ্রামের বাড়ি গৌরনদীতে গিয়ে জুম্মার নামাজ পরে বাসায় যায়।
নিহতের স্ত্রী সুমী আক্তার বলেন, মোবাইলে কল করে ছাত্রদল কর্মী সাইমুন আমার স্বামীকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। এরপর আমার স্বামী বাজারে যায়। সেখানে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে।
নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকা ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশুনা করে আসছিল। বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদার ও তার ভাই হামিম তালুকদার আমার ভাই রাশেদ শিকদারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। নয় তো এলাকায় থাকতে দেবে না বলে হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে রাশেদকে ডেকে নিয়ে আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ১০/১৫ জনে মারধর করে। আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুলের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকায় নিতে বললে আমরা ঢাকায় নেওয়ার পথেই মারা যায়।
ব্যবসায়ী কামরুল বলেন, রাশেদ আমার দোকানে আশ্রয় নেওয়ায় হামলাকারীরা আমার দোকান ও মোটরসাইকেলে ভাঙচুর চালায়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিন্টু বলেন, হত্যাকারী যে-ই হউক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপুল সরকার বলেন, রাশেদ শিকদার মাঠে নেমে রাজনীতি করত না। সে (রাশেদ) তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দিয়ে আসছিল। ছাত্রলীগ সমর্থন করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন বিপুল সরকার।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে রাশেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




