গণভবন থেকে লুট হওয়া টাকা উদ্ধার


প্রকাশিত: ১২:০৯ ১৩ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপরই একদল লোকের লক্ষ্যবস্তু হয় প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থল গণভবন।
হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাবপত্র, শাড়ি-গহনা, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়। সেদিন গণভবন থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি সিন্দুক আনেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। সিন্দুকটিতে ১৬ লাখ টাকা ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে খবর চলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে আট লাখ টাকা উদ্ধার করে।
সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না শর্তে অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, গণভবন থেকে সিন্দুক আনেন ৫ থেকে ৬ জন ব্যক্তি। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ব্যক্তি সেনাবাহিনীকে জানান, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। পরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করে। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।
অভিযানে অংশ নেওয়া আরেক কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এই ঘটনায় কেউ আটক নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




