আমার হৃদয় ভেঙে যাচ্ছে, জানালেন শেখ হাসিনার মেয়ে পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল

প্রকাশিত: ১২:৫৫ ৮ আগস্ট ২০২৪
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে প্রাণহানির ঘটনায় এবং কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় তাঁর মনোভাবের কথা জানিয়েছেন। বলেছেন, মাকে জড়িয়ে ধরতে পারছেন না, এ জন্য তাঁর হৃদয় ভেঙে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার এক এক্স বার্তায় এ কথা লেখেন সায়মা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। কর্মসূত্রে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন।
এক্স পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল লেখেন, ‘আমার ভালোবাসার বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় হৃদয় ভেঙে যাচ্ছে।’
শেখ হাসিনা বাড়তি কাপড়, নিত্যব্যবহারের জিনিসও সঙ্গে নিতে পারেননি
পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল আরও জানান, তিনি এখন তাঁর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক রক্তক্ষয়ের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা। আপাতত ভারতেই রয়েছেন তিনি।
গত সোমবার শেখ হাসিনার পতনের পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ২৩২ জনের মৃত্যুর খবর জেনেছে। এর আগে কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাতে ৩২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত ২৩ দিনে সারা দেশে মোট ৫৬০ জন নিহত হয়েছেন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




