শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১১:২০ ৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তালিকা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে কক্সবাজারের গুরুত্বপূর্ণ রুটগুলো চিহ্নিত করা হচ্ছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থলপথের পাশাপাশি জলপথে মাদক পাচার ঠেকাতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মাদক পাচারে জড়িত বাহক বা ক্যারিয়ারদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সভায় কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




