সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’


প্রকাশিত: ০২:৫৪ ২৬ জুলাই ২০২৬
কারাগারে আইনজীবী ও পরিবারের সঙ্গে আলোচনার সুযোগ-সুবিধা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতে বক্তব্য দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আদালতকে জানান, তাঁর বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ইতিমধ্যে ৯৯ দিন রিমান্ডে ছিলেন।
রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে জুলাই আন্দোলন চলাকালে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
শুনানিকালে পলক আদালতকে বলেন, ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হেলমেট পরতে পারছেন না। তিনি আরও বলেন, "১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাই।" তিনি আইনি আলোচনার জন্য প্রতি দুই সপ্তাহে অন্তত দুদিন এবং প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষ আইনজীবী পরামর্শের (প্রিভিলেজড কমিউনিকেশন) আবেদন জানান। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হত্যাকাণ্ড ও মামলার বিবরণ
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মালবাহী ট্রাকচালক মো. হোসেন নিহত হন। পরবর্তীতে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে মোহাম্মদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত মামলাটির পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম
- চীন বানাচ্ছে ‘কৃত্রিম সূর্য’! ৫৮২ টনের ম্যাগনেটে বদলে যেতে পারে বিশ্বের শক্তির ভবিষ্যৎ
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হ*ত্যা, গ্রেপ্তার বাবা
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ



