আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল


প্রকাশিত: ১০:৪২ ২৩ জুলাই ২০২৬
আগামী ২০২৭ সালের শুরুর দিকেই ইউনিয়ন পরিষদসহ দেশের স্থানীয় সরকারের নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আগামী বছরের প্রথম দিকে একদম নিরপেক্ষভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কোনো দলীয় পরিচয়ে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না, বরং জনগণের ভালোবাসা নিয়েই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।
গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে স্থানীয় সরকারকে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালী না হলে রাষ্ট্র বা গণতন্ত্র কোনোটিই মজবুত হতে পারে না। উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও জনসেবার বড় অংশ স্থানীয় সরকারের আওতায় চালুর কাঠামো গড়ে তোলার গুরুত্ব প্রকাশ করেন তিনি।
ইউপি প্রতিনিধিদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি
জনপ্রতিনিধিদের বাদ দিয়ে শুধু সরকারি কর্মকর্তাদের দিয়ে কাজ করালে জনগণের প্রত্যাশা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ও ‘ফ্যামিলি কার্ড’-এর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ইউপি প্রতিনিধি উদ্ভাবন ও অন্তর্ভুক্ত করা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত উপকারভোগীরা উপকৃত হবেন।
এছাড়া মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের ভাতা অপ্রতুল বলে স্বীকার করেন মন্ত্রী। নিজের পৌরসভার চেয়ারম্যান থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্মানজনক ভাতা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা




