বিপিজেএ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য মতবিনিময় স্পিকারের


প্রকাশিত: ১১:৩৪ ৫ জুন ২০২৬
জাতীয় সংসদকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অত্যন্ত উচ্চ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ যদি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়, তবে তা জাতির জন্য গভীর হতাশার কারণ হবে।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংসদ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক সময় ও শাসনামলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে বর্তমানে গণমাধ্যম তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বিপিজেএ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সংসদের কার্যকারিতা, সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




