সর্বসম্মতিক্রমে খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত


প্রকাশিত: ০১:৩৬ ৬ আগস্ট ২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। সবমিলে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। আজকে এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতি ও দেশ আজকে মুক্তি পেলো। আমি ধন্যবাদ জানাতে চাই, দেশপ্রেমী সেনাবাহিনীকে। তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন। পদক্ষেপ নিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনা করার জন্য এখানে (বঙ্গভবন) ডেকে নিয়েছেন। আন্দোলনের মূল ছাত্র নেতাদেরও নিয়ে এসে কথা বলেছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে সংসদ ভেঙে দিয়ে অতিদ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে।
সেই সঙ্গে মুক্তি সেই সমস্ত নেতাকর্মী, ছাত্র নেতা- যাদের অন্যায়ভাবে গত ১ জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের মুক্তি দেয়া হবে। মুক্তি দেয়া হবে সেই সমস্ত মানুষদের, যাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।
তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অবস্থায়-বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করবেন। ছাত্র নেতারা কাজ করবেন। আমি দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা একটা বড় বিষয় ও সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে, আবার সেটা যাতে অন্যদিকে প্রবাহিত না হয়- সেজন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্ষোভ, ঘৃণা এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে আমরা যাতে আক্রমণ না করি। কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বেগম খালেদা জিয়া আপনাদের কাছে সেই আহ্বান জানিয়েছেন যে, ধৈর্য ধরন, শান্ত হন। দেশ ও জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেয়া হয়েছে, সেই উদ্যোগকে সফল করুন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে প্রতি মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। সেটা আমরা সফল হবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে নিয়েছে। আমাদের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই শেখ হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



