আইনশৃঙ্খলা জোরদারে দ্রুত ২,৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে


প্রকাশিত: ০৪:১২ ২৩ ফেব্রুয়ারী ২০২৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে শিগগিরই পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা এবং মাঠপর্যায়ে কার্যকারিতা বাড়ানো।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তারা সত্যিই উপযুক্ত ছিলেন কি না—সে বিষয়েও পুনর্মূল্যায়ন করা হবে।
মন্ত্রী সতর্ক করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রভাব খাটিয়ে নেওয়া লাইসেন্স বাতিল করা হবে। সংশ্লিষ্ট লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও বাতিল হিসেবে গণ্য হবে। এ ছাড়া এখনো উদ্ধার না হওয়া বিপুল সংখ্যক অস্ত্রকে অবৈধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দশ হাজারেরও বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা আইনশৃঙ্খলার জন্য বড় উদ্বেগের বিষয়।
তিনি জানান, এসব অবৈধ অস্ত্র উদ্ধারে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং প্রয়োজন হলে মামলা দায়ের করা হবে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে একদিকে পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি, অন্যদিকে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ—দুই দিক থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




