কথায় ‘সংযত’ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০৪:২৫ ৩০ জুলাই ২০২৪
গণমাধ্যম কিংবা সভা-সমাবেশে কথাবার্তা বলার সময় সংযত হতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংযত ভাষায় কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। নানা ইস্যুতে মানুষ সরকারের ওপর ত্যক্ত-বিরক্ত। ফলে সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভার সদস্যদের কথা বলার ক্ষেত্রে আরও নমনীয় হতে হবে। এ ছাড়া তাদের সামনের দিনগুলোতে নিরাপদে চলাফেরার কথা বলেছেন তিনি। বৈঠক সূত্রে এমন তথ্য মিলেছে।
প্রায় এক মাস পর গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হঠাৎ করে দেশব্যাপী সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। সরকারের হিসাবে এ সংখ্যা দেড়শ। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনটি সহিংসতায় রূপ নেওয়ার পেছনে সরকারের দায়িত্বশীল কারও কারও বক্তব্যকে উসকানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী এরই মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি এখন তার মন্ত্রিসভার সদস্যদেরও বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিষয়টি কঠোরভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন।
বৈঠকে আলোচ্যসূচির বাইরে দেশব্যাপী ঘটে যাওয়া আন্দোলন ও সহিংসতা এবং সাধারণ মানুষ নিহত হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। বৈঠকে প্রায় সব মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে রাজনৈতিক আলোচনার সময় সচিবরা উপস্থিত ছিলেন না। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। তাদের অভয় দিন। পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন বার্তাও তাদের কাছে পাঠান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




