নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি, মোট প্রতীক এখন ১১৯


প্রকাশিত: ০৫:১৪ ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জাতীয় নির্বাচনে ব্যবহারের জন্য নতুন একটি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকার ১০২ নম্বরে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। এতে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘Representation of the People Order, 1972’ (President’s Order No. 155 of 1972) এর অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী নির্বাচন কমিশন তার ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করেছে।
এর মাধ্যমে নতুন প্রতীক হিসেবে “শাপলা কলি” অন্তর্ভুক্ত করা হয়, যা আসন্ন জাতীয় নির্বাচনসহ ভবিষ্যতের যেকোনো নির্বাচনে অনুমোদিত প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে।
বর্তমানে ইসি’র তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ধানের শীষ, নৌকা (স্থগিত), হাতপাখা, সিংহ, আম, কলস, বাইসাইকেল, মোটরসাইকেল, মশাল, ফুটবল, সূর্যমুখী, মাছ, গাভি, চাবি, ফুলের ঝুড়ি, বৈদ্যুতিক বাল্ব, ট্রাক, চশমা, রেল ইঞ্জিন, ও মোবাইল ফোন।
ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলো নিবন্ধনের সময় নিজেদের পছন্দ অনুযায়ী এসব প্রতীক থেকে বেছে নিতে পারে। নিবন্ধনহীন প্রার্থীরাও ইসি অনুমোদিত তালিকা থেকে প্রতীক নির্ধারণ করতে পারবেন।
নির্বাচনী প্রতীকের এই হালনাগাদ তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে, যেখানে সব ১১৯টি প্রতীক বিস্তারিতভাবে উল্লেখ আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



