“দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ”—নির্বাচনের ডাক দিয়ে তারেক রহমানের হুঁশিয়ারি


প্রকাশিত: ১২:৫৬ ২৯ মে ২০২৫
"দিল্লি নয়, পিন্ডি নয়; নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানে তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীদের জাগ্রত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে জাতীয় নির্বাচন ঘিরে আবারও টালবাহানার খেলায় মেতে উঠেছে ক্ষমতাসীন মহল।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে “তারুণ্যের সমাবেশে” ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “যে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য দরকার একটি নিরপেক্ষ ও নির্বাচিত সরকার। কিন্তু আজ আমরা দেখছি, তথাকথিত সংস্কারের আড়ালে সময়ক্ষেপণ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অংশ হয়তো সচেতনভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি অভিযোগ করেন, “যারা আদালতের নির্দেশ মানে না, আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, তাদের কাছ থেকে সংস্কারের আশা করাও অবান্তর। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর ইশরাক হোসেনের দায়িত্বগ্রহণে যেভাবে বাধা সৃষ্টি করা হয়েছে, তা স্বৈরাচারী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ।”
গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার যুক্ত হলেও তারা একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, “এই তরুণ ভোটারদের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর। অন্তর্বর্তী সরকারের উচিত এখনই নির্বাচন আয়োজনের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া।”
তিনি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো নিরপেক্ষভাবে মাত্র তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১০ মাস অতিক্রম করেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক, দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ঘোষণা দেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি জনগণের সরকার হতে চান, তাহলে পদত্যাগ করুন, জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। জয়ী হলে তখন জনগণের হয়ে দেশ পরিচালনা করুন।”
তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের কাছে যান। তাদের আশা-আকাঙ্ক্ষা জানার চেষ্টা করুন। মনে রাখবেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক শক্তির উৎস।”
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
বক্তব্যের শেষে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে উচ্চারণ করেন—
“দিল্লি নয়, পিন্ডি নয়; নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




