দাবদাহে পোলট্রি খাতে ৩০০ কোটি টাকার ক্ষতি, হুমকির মুখে ৭০ হাজার খামার


প্রকাশিত: ০৪:৪১ ১৬ মে ২০২৫
এক মাসের তীব্র দাবদাহে দেশের পোলট্রি খাতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এতে করে চরম সংকটে পড়েছেন প্রান্তিক পর্যায়ের ৭০ থেকে ৮০ হাজার খামারি। অনেকে ইতোমধ্যে খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, তাপপ্রবাহ, বিদ্যুৎ সংকট এবং বাজার ব্যবস্থার অস্থিরতায় সারাদেশে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মুরগি।
বিপিএ’র তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৬০ থেকে ৭০ হাজার খামারে গড়ে ৫ থেকে ১০ শতাংশ মুরগি মারা যাচ্ছে। ব্রয়লার ও সোনালী মুরগির মৃত্যুহার গড়ে ১০ শতাংশ এবং লেয়ার মুরগির ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, ফেনীসহ প্রায় সব জেলাতেই প্রান্তিক খামারিরা ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছেন।
প্রতিটি খামারে গড়ে ৫০ হাজার টাকার মতো ক্ষতি ধরে হিসাব করলে, সারাদেশে মোট ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
উৎপাদন কমার শঙ্কা
এ অবস্থায় আগামী দিনগুলোতে দেশে ডিমের উৎপাদন ৫ শতাংশ এবং মাংস উৎপাদন ১০-১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করছে বিপিএ। যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
করপোরেটের প্রতি সরকার, প্রান্তিকরা অবহেলিত
বিপিএ বলছে, দেশের ৮০ শতাংশ ডিম ও মুরগি উৎপাদন করেন প্রান্তিক খামারিরা, অথচ নীতিনির্ধারণে প্রাধান্য পাচ্ছে মাত্র ২০ শতাংশ উৎপাদনকারী করপোরেট প্রতিষ্ঠানগুলো।
সংগঠনটির দাবি, “সরকার করপোরেট খাতের প্রতি মনোযোগী হলেও প্রান্তিক খামারিদের বাঁচাতে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। বারবার সতর্ক করার পরও নীরব অবস্থান হতাশাজনক।”
কর্মসংস্থানের ওপর ঝুঁকি
বিপিএ জানিয়েছে, এ খাতে চলমান সংকট অব্যাহত থাকলে ৭০-৮০ হাজার খামারি ঋণের বোঝা বইতে না পেরে খামার বন্ধ করতে বাধ্য হবেন, যার ফলে হুমকির মুখে পড়বে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে—
- প্রান্তিক খামারিদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়
- বাজার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা হয়
- করপোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশ্ন তোলা হয়েছে, “প্রান্তিক খামারিদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেলেও কি সরকারের টনক নড়বে না?”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




