আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপস করবে না গণ অধিকার পরিষদ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫৮ ১৫ ফেব্রুয়ারী ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস করবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘‘ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তত আওয়াজ শোনা যায় না।’’
১৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিলে এসব কথা বলেন নুরুল হক। গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিলটি পুরানা পল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়, দৈনিক বাংলা মোড় ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
নুরুল হক বলেন, ‘‘৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আগামী ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত গণহত্যা ও ফ্যাসিবাদের আমলে ১৬ বছরের লুটপাটের বিচারের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে। ১৯ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় বিক্ষোভ হবে।’’
গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘‘গণ-অভ্যুত্থানের ছয় মাস পরেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধে রাজপথে নামতে হবে? গত ছয় মাসে সরকারের ব্যর্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রাষ্ট্র সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি।’’ তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস হবে না।’’
এ সময় তিনি স্থানীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘‘এখনও স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। জনগণ ভোগান্তির শিকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।’’
বিক্ষোভে গণ অধিকার পরিষদের সম্পাদক মো. রাশেদ খাঁন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন, সহসভাপতি ফারুক হাসান, আবু হানিফ, শহিদুল ইসলাম, আরিফ তালুকদার, মাহফুজুর রহমানসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




