যমুনায় গেলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ৬ প্রতিনিধি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৯ ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেছেন তার বাসভবন যমুনায়। সোমবার দুপুরে রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান যমুনায়। প্রতিনিধি দলে আছেন খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে যমুনার দিকে যাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
পরে এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা সেখানে অবস্থান নেন। শেষ পর্যন্ত রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন।
"আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছি। ৭ ফেব্রুয়ারি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি এবং সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।"
প্রবাসীদের দাবি, তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে
১. প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ
২. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন পরিকল্পনা
৩. প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- লোকবল নিয়োগ দিচ্ছে ShiftingBD
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন



