চাকরি ফেরত পাচ্ছেন আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:১০ ৯ ফেব্রুয়ারী ২০২৫
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য পুনরায় চাকরিতে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, বিগত সরকারের সময়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি পুনর্বহাল আবেদন গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন:
কনস্টেবল ১ হাজার ২৫ জন
নায়েক ৭৯ জন
এএসআই/এটিএসআই ১৮০ জন
এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন
ইন্সপেক্টর ১০ জন
নন-পুলিশ সদস্য ২৮ জন
পুলিশ সদরদপ্তর আরো বলেছে, এসব সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স ব্যবস্থা গ্রহণ করছে।
তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল প্রক্রিয়া আইনগত কারণে সম্ভব হয়নি।
এছাড়া, যারা নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা অন্যান্য অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করেছেন, তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনায় নেয়া সম্ভব হয়নি।
পুলিশ সদরদপ্তর চাকরি ফিরিয়ে নেয়া এসব সদস্যদের শৃঙ্খলা পরিপন্থী আচরণ থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




