ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম ‘আপাতত’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার: অর্থ উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৫৫ ২১ জানুয়ারী ২০২৫
সরকারি ভাবে সবজিসহ কৃষিপণ্য খোলা বাজারে বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এ ধরনের কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুব একটা প্রভাব পড়ছে না, তাই এটি আর চালু রাখা হবে না।"
গত অক্টোবরে ঢাকায় একটি পাইলট প্রকল্প হিসেবে নিম্ন আয়ের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়। এ প্রকল্পের আওতায় রাজধানীর ২০টি এলাকায় প্রতিদিন কৃষিপণ্য বিক্রি করা হচ্ছিল। সরকারের কৃষি বিপণন অধিদপ্তর এই উদ্যোগ বাস্তবায়ন করেছিল। এতে ৬৫০ টাকা প্যাকেজে ১০টি পণ্য দেওয়া হচ্ছিল, যার মধ্যে ছিল: ডিম (এক ডজন), আলু (এক কেজি), পেঁয়াজ (এক কেজি), পেঁপে (এক কেজি), কুমড়া (এক টুকরো), করলা (এক কেজি), পটল (এক কেজি), লাউ (একটি), কচুরমুখি (এক কেজি), ও কাঁচা মরিচ (এক কেজি)।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




