আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিতে চাই !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৫৬ ১৮ জানুয়ারী ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘অতীতের রাষ্ট্রপরিচালকরা উচ্চশিক্ষিত হলেও তারা প্রমাণ করতে পারেননি যে তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত। এর ফলস্বরূপ, ৫৩ বছরের রাষ্ট্রপরিচালকরা দুর্নীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে উঠেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।’
আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চরমোনাই পীর আরো বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে।’
পরে, তিনি দাবি করেন যে প্রত্যেক মুসলিম সন্তান যেন দ্বীনি শিক্ষা লাভ করতে পারে, সেজন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।
জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ বর্ষের কমিটি বিলুপ্ত করে, নতুন ২০২৫-২৬ বর্ষের কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সহসভাপতি এবং প্রভাষক আবদুস সবুরকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।
কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক নাসির উদ্দিন খান, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল আবদুস সবুর। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট বক্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২




