ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৫০ ১৩ জানুয়ারী ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
অধ্যাপক কামরুল আহসান বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ উপস্থাপন করেন। এর পাশাপাশি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের অগ্রগতি সম্পর্কেও আলোচনা করেন।
উপাচার্য জানান, ইতোমধ্যে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় যদি চায়, তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে। তিনি বলেন, "যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। এটি আপনাদের নেতৃত্বে সফলভাবে আয়োজন করুন।"
অধ্যাপক কামরুল আহসান উল্লেখ করেন, ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে মাত্র ৯বার জাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচনটি হয়েছিল ১৯৯২ সালে। প্রায় ৩৩ বছর ধরে এই প্ল্যাটফরমটি নিষ্ক্রিয় রয়েছে।
বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার বিষয়েও আলোচনা হয়। জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী-শিক্ষক এবং সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে উপাচার্য জানান, আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৩৭ লাখ টাকা বরাদ্দ করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ও অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




