আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল দুদক-বিচার বিভাগ


প্রকাশিত: ০২:০১ ৯ ডিসেম্বর ২০২৪
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।’
আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু বিচার হয়নি। বিচার কার হতো, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। তিন কোটি টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করেনি, সেই জন্য এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



