নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে ডেনমার্কের সহযোগিতা বাড়ানোর আগ্রহ


প্রকাশিত: ১২:০০ ১০ সেপ্টেম্বর ২০২৪
সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিনির্মাণের পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে ডেনমার্কের সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টার কাছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের মূল অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। উপদেষ্টা আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় সংস্কারসহ অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ডেনমার্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয় এবং গুরুত্ব দেয়।
উপদেষ্টা বিশেষ করে তরুণদের আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন, যার ফলে রাজনৈতিক ও নির্বাচনি ব্যবস্থা এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন।
রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের সম্পৃক্ততার অগ্রাধিকার বিশেষ করে সবুজ রূপান্তরের বিষয়ে বিস্তারিত জানান এবং ডেনমার্কের দুটি অগ্রাধিকার প্রকল্প-এপিএম টার্মিনাল কোম্পানির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু শক্তি উৎপাদনের বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন।
উপদেষ্টা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের জন্য ডেনমার্কের কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানান।
উভয় পক্ষই ২০২৫-২০২৬ সালের জন্য নিরাপত্তা পরিষদের ডেনমার্কের অস্থায়ী সদস্যপদ লাভের জন্য বহুপক্ষীয় ফোরামে আরও বেশি করে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




