স্বাস্থ্য অধিদপ্তরের খসড়া তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬৩১, আহত ১৯ হাজার


প্রকাশিত: ১১:৪৬ ১০ সেপ্টেম্বর ২০২৪
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি। সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে এ তালিকা করা হয়েছে। এর একটি অনুলিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হতাহতের তথ্য তালিকায় রয়েছে রয়েছে বলে জানা গেছে। খসড়া প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নিহত ও আহত হয়েছেন। এ বিভাগে ৪৭৭ জন নিহত এবং আহত হয়েছেন ১১ হাজার। সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন, তাদের ৩ হাজার ৪৮ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৫০ জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। বাকি ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ১৫ আগস্ট আন্দোলনে হতাহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ কমিটির প্রধান। এ কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা তালিকাটি তৈরি করছে।
মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, তালিকার কাজ এখনও চলছে। আন্দোলনের সময় মামলার ভয়সহ নানা কারণে নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- বেগম খালেদা জিয়ার জীবনী: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের দীর্ঘ সংগ্রাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
- অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো: শাকিব খান
- মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ভারতে জরুরি অবতরণ করতে গিয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
- হঠাৎ চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালের অব্যবস্থাপনায় সিভিল সার্জনকে ‘স্ট্যান্ড রিলিজ’
- সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে




