শহীদি মার্চে মাদ্রাসা শিক্ষার্থীরা, চান শেখ হাসিনার ফাঁসি


প্রকাশিত: ০৭:০৮ ৫ সেপ্টেম্বর ২০২৪
হাজারো ছাত্র-জনতার সম্মেলনে হয়েছে শহীদি মার্চ পদযাত্রা। সেখানে সামিল হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরাও। হাজারো মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণে পূর্ণ রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এ সময় তারা শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর হামলাকারীদের ফাঁসির দাবি জানান।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকেই মাদরাসার শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা নাগাদ তাদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
সরেজমিনে শহীদ মিনার এলাকায় দেখা যায়, মিনারের মূল বেদীসহ আশপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে জুলাই বিপ্লব নিয়ে স্লোগান দিতে থাকেন মাদরাসার শিক্ষার্থীরা। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন কওমি ও আলীয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দরকার হলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’, ‘সফল হোক সফল হোক, শহীদী মার্চ সফল হোক’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, ‘আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এক শিক্ষার্থী বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। বিদায় করেছি স্বৈরাচারী শেখ হাসিনাকে। যে-ই হাসিনা আমাদের মুখ বন্ধ করে রেখেছিল, আমাদের অধিকার ক্ষুণ্ন করেছিল, আমাদের নির্বিচারে জেল-জুলুম, গুম-খুন করেছিল। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে এদেশে নতুন সূর্য উদিত হয়েছে। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার জন্য দায়ী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




