দেশীয় উদ্যোক্তাদের মিলনমেলা "আনন্দ উঠানে"

শুক্রবার সকাল ১১টা থেকে উন্মুক্ত হবে মেলা ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৭:১১ ১২ সেপ্টেম্বর ২০২৪
দেশীয় উদ্যোক্তাদের মিলনমেলা আনন্দ উঠান। ১৩ ও ১৪ সেপ্টেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে হতে যাচ্ছে এই বিশেষ মেলা, আয়োজন করেছে জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড পটের বিবি। দুই দিনের এই মেলায় অংশ নিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। এখানে পাওয়া যাবে শাড়ি, গয়না, খাবার, হ্যান্ডলুম পণ্য, জুতাসহ গৃহস্থালি নানা পণ্য।

মেলায় অংশ নিচ্ছে মোট ৩২টি প্রতিষ্ঠান। যার মধ্যে আছে পটের বিবি, শাড়িকথন, সুতলি, তেরো পার্বণ, ঋ, মল্লিকা, কালিন্দী, দেশী বুনন, গথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তানাস, নয়া, খুঁত, বাঙুরি, আরুনিকা, ক্যানভাস, এন’স কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকা বাক্স, দয়ীতা, রঙধনু ক্রিয়েশনস, মিন্ডালা ডট এম, দীঘল, শখের ডিব্বা, আটকুঠুরি নয় দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশা’স রোডব্লক এবং পৌরাণিক।

এ ছাড়া এই আয়োজনে থাকছে দুটি ডিক্লাটার কর্নার। এখানে থাকবে ঘরে জমে থাকা অব্যবহৃত কিন্তু ব্যবহারযোগ্য পণ্য, যা আপনার প্রয়োজন হলেই কিনে নিতে পারেন। টেকসই ফ্যাশনকে গুরুত্ব দিতেই এই ডিক্লাটার আয়োজন। ব্যবহারযোগ্য অনেক পোশাক ও গৃহস্থালি পণ্য অনেক সময় আমাদের ঘরে দীর্ঘদিন পড়ে থাকে, অন্যদের জন্য সেটি হয়তো প্রয়োজনীয়।
দেশীয় পণ্যের বৈচিত্র্যময় এই মেলায় দুর্গাপূজা উপলক্ষে তৈরি নতুন শাড়ি, গয়না ও হ্যান্ডলুম পণ্য পাওয়া যাবে। দেশীয় উদ্যোক্তাদের সৃজনশীল লাইফস্টাইল পণ্যের এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। এই আয়োজনের অ্যাসোসিয়েটেড পার্টনার জীবনযাপনবিষয়ক পোর্টাল ‘হালফ্যাশন’। আর গিফট পার্টনার নুবা জংশন, কালিন্দী ও সি ব্রিজ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - লাইফ স্টাইল
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
