চলে গেলেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক


প্রকাশিত: ১১:০১ ৪ মে ২০২৫
দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দুই সহকারী আইনজীবী শিশির মনির এবং মুজাহিদুল ইসলাম শাহীন। জানা গেছে, তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন।
গত বছরের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর যুক্তরাজ্যে অবস্থান শেষে দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। দেশে ফিরে তিনি পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয় হন। এ উপলক্ষে চলতি বছরের ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইন লড়াইয়ের পর তিনি দেশ ছাড়েন। যুক্তরাজ্যে অবস্থানকালে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে তিনি ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-তে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। তবে গত বছরের ১৭ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সেই পদ থেকেও পদত্যাগ করেন।
রাজনীতির ব্যাপারে প্রশ্ন করা হলে দেশে ফিরে তিনি স্পষ্ট বলেন, “আমি একজন আইনজীবী। আমি কোর্টরুম ব্যারিস্টার। আমি আইনের অঙ্গনে অবদান রাখতে চাই। দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি, তবে রাজনীতি সফল হবে, অর্থনৈতিক উন্নয়নও হবে। আমি আইন অঙ্গনেই থাকব এবং দেশ ও জাতির খেদমতে নিয়োজিত থাকব।”
মৃত্যুর আগ পর্যন্ত ব্যারিস্টার রাজ্জাক জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা ও যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের প্রধান আইনজীবীর দায়িত্বে ছিলেন।
১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হন। লন্ডনে কয়েকবছর আইন পেশায় যুক্ত থাকার পর ১৯৮৬ সালে দেশে ফিরে হাইকোর্টে আইনজীবী হিসেবে কার্যক্রম শুরু করেন। এরপর ১৯৯৪ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হন এবং ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি লাভ করেন।
ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে— ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী— সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ করছেন।
বাংলাদেশের আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়
- ‘এশিয়ার নোবেল’জয়ী রুনা খান সংগ্রাম থেকে বিশ্বজয়ের গল্প
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ