রিটেইল সেলস বিভাগে ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক, অনলাইনে আবেদন শুরু


প্রকাশিত: ০৪:০৩ ৯ জুন ২০২৬
ঢাকা ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিটেইল সেলস (ক্রেডিট কার্ড, হোম লোন ও অটো লোন) বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।
আজ (৯ জুন ২০২৬) থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা যায়, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
পদ ও যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ক্রেডিট কার্ড, হোম লোন ও অটো লোন ব্যবসা তৈরি ও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির বিস্তারিত
প্রতিষ্ঠান: ঢাকা ব্যাংক পিএলসি
পদ:ম্যানেজার
বিভাগ: রিটেইল সেলস (ক্রেডিট কার্ড / হোম লোন / অটো লোন)
চাকরির ধরন:ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
আবেদন শেষ তারিখ: ২০ জুন ২০২৬
আবেদনকারীদের ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পরবর্তী ধাপে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
বিজ্ঞাপন
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব