ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ


প্রকাশিত: ০৩:০৩ ২০ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
গালিবাফ জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান ও শর্ত পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের শর্ত পূরণ, দেশটির বৈধ অধিকারকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে না।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আগের পর্যায়ে ফেরার সম্ভাবনাও নাকচ করেন তিনি। গালিবাফের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইরান বর্তমান অবস্থান বজায় রাখবে।
তিনি আরও বলেন, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা প্রতারণার মাধ্যমে সমস্যার সমাধান করার সুযোগ আর নেই। ইরানের দেওয়া শর্ত পূরণ হলেই কেবল পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।
হরমুজ প্রণালি নিয়ে কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ পরিবহন করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান, ওমানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হলেও স্থায়ী সমাধান আসেনি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হলেও পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা ও সামরিক সংঘাত দেখা দেয়। হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া নিয়েও মতপার্থক্য অব্যাহত রয়েছে।
ইরান বলছে, যুক্তরাষ্ট্র পূর্বের সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তেহরানের দাবি মেনে নিলে আলোচনার পথ আবারও উন্মুক্ত হতে পারে।
সাম্প্রতিক সময়েও ইরান হরমুজ প্রণালিতে সীমিতভাবে কিছু জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। আগস্টে ইরাকের কয়েকটি তেলবাহী জাহাজকে বিশেষ অনুমতিতে প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব



