সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা


প্রকাশিত: ১০:৩৫ ১২ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর গত মাসে স্বাক্ষরিত মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি তীব্র নিন্দা ও সংহতি জানিয়েছে চুক্তির অংশীদার তুরস্ক ও পাকিস্তান। তবে এখন পর্যন্ত দেশ দুটি সরাসরি সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি।
বিশ্লেষকদের ধারণা, আপাতত সরাসরি সংঘাতে না জড়িয়ে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা ও ড্রোন সক্ষমতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিতে পারে তুরস্ক ও পাকিস্তান।
সৌদিতে বড় হামলা হুতিদের
গত সপ্তাহে সৌদি আরবে বড় ধরনের হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। হামলায় বেসামরিক স্থাপনাসহ দেশটির চারটি শহর এবং একটি তেল শোধনাগার আক্রান্ত হয়।
এই হামলার পর মূলত দুটি বিষয় সামনে এসেছে। প্রথমত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী দেশ হিসেবে সৌদি আরবের নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা কতটা স্থিতিশীল থাকবে। দ্বিতীয়ত, দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে মক্কা চুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে।
চুক্তি নিয়ে কেন প্রশ্ন
হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ও তুরস্ক। তবে এখন পর্যন্ত কোনো দেশই সরাসরি সামরিক সহায়তার ঘোষণা দেয়নি।
গত মাসে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে অন্য সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সে হিসেবে সৌদি আরবে হুতিদের হামলার পর চুক্তির এই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবে প্রয়োগ করা হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
নজর তুরস্ক ও পাকিস্তানের পদক্ষেপে
এখন আন্তর্জাতিক মহলের নজর তুরস্ক ও পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষ করে সৌদি আরবে হামলাকে চুক্তির আওতায় কীভাবে মূল্যায়ন করা হবে এবং এর পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে সরাসরি সামরিক অভিযানে যাওয়ার সম্ভাবনা কম আঙ্কারা ও ইসলামাবাদের। বরং রিয়াদকে গোয়েন্দা তথ্য সরবরাহ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে সহযোগিতা করতে পারে তারা।
মক্কা চুক্তির বড় পরীক্ষা
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হুতিদের হামলা অব্যাহত থাকলে মক্কা চুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে বিতর্ক আরও জোরালো হবে।
তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে—‘এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা’—এই প্রতিশ্রুতি কি কেবল রাজনৈতিক অবস্থান, নাকি প্রয়োজনে সদস্য দেশগুলো যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতাও রাখে?
হুতিদের সাম্প্রতিক হামলা তাই শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, নতুন এই জোটের পারস্পরিক আস্থা, প্রতিশ্রুতি এবং বাস্তব সামরিক সক্ষমতারও বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




