বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের


প্রকাশিত: ১০:৪৪ ১২ সেপ্টেম্বর ২০২৬
বলিউডে সাম্প্রতিক সময়ে অ্যাকশন ও হিংসাত্মক সিনেমার জনপ্রিয়তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। ভাই রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের প্রসঙ্গ টেনে বলিউডের নির্মাতাদের অন্ধ অনুকরণের প্রবণতাকে ‘ভেড়ার পাল’-এর সঙ্গে তুলনা করেছেন তিনি।
বর্তমানে নিজের নতুন সিনেমা ‘দায়রা’-এর প্রচারণায় ব্যস্ত কারিনা। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
‘অ্যানিম্যাল’ হিট করতেই সবাই একই ধরনের সিনেমা বানাচ্ছেন
গত কয়েক বছরে বলিউডে অ্যাকশননির্ভর ও ‘আলফা মেল’ চরিত্রের সিনেমার জনপ্রিয়তা বেড়েছে। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে।
এই ধারাবাহিকতায় আরও বেশ কিছু অ্যাকশন সিনেমা নির্মিত হয়েছে। ফলে বলিউডের নিজস্বতা এবং পর্দায় অতিরিক্ত হিংসা ও রক্তপাত দেখানোর প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বলিউডকে ‘ভেড়ার পাল’ বললেন কারিনা
এ প্রসঙ্গে কারিনা বলেন, দর্শক নির্মাতাদের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। ভালো সিনেমা হলে দর্শক সেটি বুঝতে পারেন এবং দেখতে চান।
হিংসাত্মক সিনেমার প্রবণতা নিয়ে তিনি বলেন, ‘অ্যানিম্যাল’ হিট করেছে, তাই সবাই মিলে হিংসা-বিদ্বেষমূলক সিনেমা বানাচ্ছেন। তার মতে, এ ধরনের কনটেন্ট এখন অনেকটাই সেকেলে হয়ে গেছে।
কারিনার ভাষায়, বলিউডে অনেক সময় ‘ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণে’র প্রবণতা কাজ করে।
ভিন্নধারার সিনেমারও দর্শক আছে
কারিনা মনে করেন, বলিউডে এখনো এমন অনেক পরিচালক রয়েছেন যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নস্বাদের সিনেমা তৈরি করতে চান। এসব নির্মাতার নিজস্ব দর্শক ও ভক্তকুলও রয়েছে।
তার মতে, সময়ের সঙ্গে দর্শকের চিন্তাভাবনাও বদলেছে। এখন দর্শক সিনেমার ট্রেলার দেখেই অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ছবিটি তারা দেখবেন কি না।
নির্দিষ্ট ফর্মুলায় সাফল্য কঠিন
কারিনার মতে, বর্তমান সময়ে বলিউডের জন্য নির্দিষ্ট কোনো ফর্মুলার ওপর নির্ভর করে নিয়মিত সাফল্য পাওয়া কঠিন। দর্শক এখন নতুন ধরনের গল্প, ভিন্ন চরিত্র এবং ভালো কনটেন্টের প্রতি বেশি আগ্রহী।
তাই শুধু কোনো একটি সিনেমার সাফল্য দেখে একই ধরনের গল্প ও নির্মাণশৈলী অনুসরণ না করে নির্মাতাদের নিজস্বতা ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার



