দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক


প্রকাশিত: ০২:৫৫ ৭ সেপ্টেম্বর ২০২৬
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার ৩৭০ জন ইসরায়েলি চিকিৎসক ন্যূনতম এক বছরের জন্য দেশ ছেড়েছেন। আগের দশকের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় চিকিৎসকদের দেশত্যাগের এই চিত্র উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে গিয়ে প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি অবস্থান এবং পরবর্তী সময়ে টানা তিন মাসের বেশি ইসরায়েলে না থাকা চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে বিবেচনা করা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একইভাবে ইসরায়েল ছেড়েছিলেন ৭০৫ জন চিকিৎসক। অর্থাৎ এক দশকের ব্যবধানে দীর্ঘমেয়াদে বিদেশে চলে যাওয়া চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস-কে বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে উচ্চদক্ষ পেশাজীবীরা দেশ ছাড়তে পারেন—এমন আশঙ্কার কথা অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন।
তার মতে, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে বিতর্কের সময় চিকিৎসকদের দেশত্যাগের প্রবণতা দৃশ্যমান হতে শুরু করে। পরে ৭ অক্টোবর হামাসের হামলা, পরবর্তী যুদ্ধ এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে বৈষম্য নিয়ে তৈরি পরিস্থিতি এই প্রবণতাকে আরও তীব্র করেছে।
অভিজ্ঞ চিকিৎসকদের দেশত্যাগে উদ্বেগ
গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সী চিকিৎসকদের দেশত্যাগের বিষয়টিও আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই বয়সী চিকিৎসকেরা সাধারণত বিশেষজ্ঞ পর্যায়ের প্রশিক্ষণ শেষ করে চিকিৎসা খাতে অভিজ্ঞতা অর্জন করেন এবং নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রশিক্ষণ ও গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গবেষণায় দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরায়েল ছেড়ে যাওয়া চিকিৎসকদের প্রায় প্রতি পাঁচজনে একজনের বয়স ৪৫ বছরের বেশি। ফলে শুধু চিকিৎসকের সংখ্যা কমে যাওয়া নয়, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশত্যাগও ইসরায়েলের স্বাস্থ্য খাতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষ চিকিৎসকদের দীর্ঘমেয়াদি দেশত্যাগ অব্যাহত থাকলে চিকিৎসাসেবা ও নতুন চিকিৎসক তৈরির প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারে।
সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




