মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব


প্রকাশিত: ০৩:০৩ ১৪ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চার দফা প্রস্তাব দিয়েছেন Xi Jinping। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে Mohamed bin Zayed Al Nahyan-এর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইনের শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়। বৈঠকে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের জন্য একটি ‘যৌথ, বিস্তৃত, সহযোগিতামূলক ও টেকসই’ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি।
তিনি আরও জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে পুরোপুরি সম্মান করতে হবে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি সতর্ক করেন, এর কর্তৃত্ব দুর্বল হলে বিশ্ব ‘জঙ্গলের আইনে’ ফিরে যেতে পারে।
একইসঙ্গে উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যদিকে, বেইজিংয়ে পৃথক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী Pedro Sánchez ‘নতুন শীতল যুদ্ধ’, অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সরবরাহ শৃঙ্খল ভাঙনের প্রবণতার বিরোধিতা করেন। তিনি ইউরোপ ও চীনের মধ্যে যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



