দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা

ধনীদের চেয়ে বেশি ভ্যাট দিচ্ছে অতি দরিদ্ররা

প্রকাশিত: ১০:২৭ ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশে ধনী ও দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝায় বড় ধরনের বৈষম্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। এতে দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ অর্থ ভ্যাটের পেছনে যায়। অথচ সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণায় আরও দেখা যায়, শহরের তুলনায় গ্রামের দরিদ্র পরিবারগুলোকে আয়ের বেশি অংশ ভ্যাটের পেছনে ব্যয় করতে হয়। গ্রামাঞ্চলের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ২৩ শতাংশের বেশি। অন্যদিকে শহরের দরিদ্র পরিবারগুলোর আয়ের প্রায় ১৬ দশমিক ৫ শতাংশের সমপরিমাণ অর্থ ভ্যাটে যায়।
আয়বৈষম্যের পাশাপাশি আয়কর আদায়ের ক্ষেত্রেও বড় ব্যবধানের তথ্য তুলে ধরা হয়েছে গবেষণায়। দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবার। বিদ্যমান করকাঠামো অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শ্রেণি থেকে আসার কথা।
অন্যদিকে আয়ের দিক থেকে নিচের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়কর দেওয়ার কোনো দায় নেই বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
তবে আয়কর আদায়ের বাস্তব পরিস্থিতি ভিন্ন। গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ নিয়মিত আয়কর পরিশোধ করেন। এ ছাড়া ই-টিআইএন নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ কর রিটার্ন জমা দেয়।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, শুধু রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ালেই হবে না, করব্যবস্থায় ন্যায্যতা ও স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। একই পরিমাণ আয়ের ক্ষেত্রে সমান কর এবং বেশি আয়ের মানুষের ওপর তুলনামূলক বেশি কর আরোপের মাধ্যমে বৈষম্য কমানো সম্ভব বলে মত দেন তিনি।
তার মতে, ন্যায়সংগত করব্যবস্থা গড়ে তোলা গেলে রাজস্ব প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকারের রাজস্ব আদায় বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, চলতি বছর নতুন সম্পদ কর চালুর প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। কারণ উত্তরাধিকারসূত্রে মূল্যবান সম্পদের মালিক হলেও অনেকের হাতে সেই সম্পদের বিপরীতে কর দেওয়ার মতো পর্যাপ্ত নগদ অর্থ নাও থাকতে পারে।
এ কারণে নতুন সম্পদ কর আরোপের পরিবর্তে বিদ্যমান সারচার্জ ব্যবস্থা পুনর্বিন্যাসের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থসচিব।
গবেষণার ফলাফল থেকে স্পষ্ট, বাংলাদেশে ভ্যাটের বোঝা আয়ের অনুপাতে দরিদ্র মানুষের ওপর তুলনামূলক অনেক বেশি পড়ছে। একই সঙ্গে উচ্চ আয়ের মানুষের কাছ থেকে সম্ভাব্য আয়কর আদায় এবং বিদ্যমান করব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও উঠে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
