বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা


প্রকাশিত: ০২:৪৪ ২৪ আগস্ট ২০২৬
দেশে একক কিউআর কোড ব্যবস্থা ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। জুলাইয়ের শুরুতে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার বাংলা কিউআর লেনদেন হলেও গত সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজারে। একই সময়ে লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে দৈনিক গড়ে ১১০ কোটি টাকার বেশি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন এসব লেনদেনে দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। বর্তমানে লেনদেনের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে এবং আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে দৈনিক গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।
গত ১ জুলাই থেকে দেশে বিভিন্ন ধরনের নিজস্ব কিউআরের পরিবর্তে একক কিউআর হিসেবে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এরপর থেকেই বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যাও দ্রুত বাড়ছে। জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর ব্যবস্থার আওতায় মার্চেন্ট ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে এই সংখ্যা বেড়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোও এ পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে।
বর্তমানে বাংলা কিউআর মূলত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তবে এবার ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়েও অর্থ স্থানান্তরের সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে এ ব্যবস্থা চালু হতে পারে। নতুন ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট কিউআর কোড থাকবে। সেটি স্ক্যান করে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব থেকে অন্য ব্যক্তির হিসাবে টাকা পাঠানো যাবে। এতে ব্যাংক-টু-ব্যাংক, এমএফএস-টু-এমএফএস এবং ব্যাংক-টু-এমএফএস অর্থ স্থানান্তর আরও সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তর চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




