ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু


প্রকাশিত: ০১:১৮ ১৪ জুলাই ২০২৬
‘Essence of Italian Craft’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামসহ স্থপতি, উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে মিলানো সিরামিকস দেশের সিরামিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি আশা প্রকাশ করেন, বেসরকারি খাতের এ ধরনের বিনিয়োগ শিল্পায়নের গতি বাড়ানোর পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি, আকর্ষণীয় নকশা এবং মানসম্মত উৎপাদনের মাধ্যমে নতুন এই ব্র্যান্ড দেশের নির্মাণ ও আবাসন খাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু সিরামিক টাইলস উৎপাদন নয়; বরং নান্দনিক, টেকসই ও উচ্চমানের নির্মাণসামগ্রী সরবরাহের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অংশীদারদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। ইতালির সিস্টেম সিরামিকসের এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি-ডিএলটির উপব্যবস্থাপনা পরিচালক সোফিয়া ইতালীয় প্রযুক্তি ও শিল্পমানের বিভিন্ন দিক তুলে ধরেন।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মিলানো টাইলসকে কেন্দ্র করে ফ্যাশন শো, ইতালীয় ধাঁচের ব্যালে নৃত্য এবং বাংলাদেশ ও ইতালির সংস্কৃতির সমন্বয়ে বিশেষ পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের মঞ্চসজ্জা ও ভেন্যুতে ইতালির মিলান শহরের স্থাপত্যশৈলীর অনুপ্রেরণা ফুটিয়ে তোলা হয়। অতিথিদের জন্য ইতালীয় সংগীত ও ঐতিহ্যবাহী ইতালীয় খাবারেরও ব্যবস্থা রাখা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




