বাংলাদেশিদের জন্য জাপান-গ্রামীণ যৌথ উদ্যোগে ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ


প্রকাশিত: ০৩:৪৫ ২৯ জুন ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস এবং জাপানের উইক কোং লিমিটেড।
রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর দ্বিতীয় দিনের সাইডলাইনে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। পরে ইউনূস সেন্টার থেকে বিষয়টি জানানো হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের উইক কোং লিমিটেডের প্রতিনিধি পরিচালক ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষ একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষতাভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং সুযোগ, চাকরির সংযোগ, পেশাগত উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্র বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে বলে জানানো হয়েছে। উদ্যোক্তারা মনে করছেন, এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশিদের অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




