১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা


প্রকাশিত: ০৬:০৭ ১৮ জুন ২০২৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় নতুন মোড় নিতে যাচ্ছে তদন্ত কার্যক্রম। দীর্ঘ এক দশকের তদন্ত শেষে অভিযোগপত্র জমার প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর মামলায় অভিযুক্ত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন সাবেক ও বর্তমান কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।
বৃহস্পতিবার সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি আলী আকবর খান বলেন, মামলাটি অত্যন্ত জটিল ও প্রযুক্তিনির্ভর হওয়ায় তদন্তে দীর্ঘ সময় লেগেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কারণে তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হয়েছে। তবে এখন তদন্তের প্রায় সব কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে আশা করছে সংস্থাটি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার খসড়া অভিযোগপত্রে দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং ঘটনার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার বিষয়গুলো উঠে এসেছে বলে জানা গেছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্তে উঠে এসেছে, সাইবার হামলার মাধ্যমে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে অর্থ সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয় এবং শুরু থেকেই তদন্তের দায়িত্ব পালন করছে সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে এখন অভিযোগপত্র জমা ও সম্ভাব্য গ্রেপ্তার কার্যক্রমের দিকে নজর সবার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




